Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

ফের উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ।

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অমৃতবেরিয়াতে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে স্থানীয় মানুষজন দেখতে পায় মহিষাদল থানার রূপনারায়ণ নদীর পাড়ে অমৃতবেড়িয়া লগ গেট এর কাছে এক মহিলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে।মৃতদেহ দেখতে এলাকার বহু মানুষ জড়ো হয়।

মহিষাদল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়।পুলিশ মহিলার মৃত্যুর কারণ এবং পরিচয় উদ্ধারে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর জল্পনা শুরু হয়েছে। স্থানীয় মানুষজনের মত মহিলাকে অন্য কোথাও মেরে ফেলে দিয়ে গেছে।

Related News

Also Read