Select Language

[gtranslate]
৩০শে আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ১৪ই জুলাই, ২০২৬ )

হলদিয়ায় এক্সাইড মেটাল কারখানায় বিক্ষোভ শ্রমিকদের

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় এক্সাইড মেটাল কারখানায় গেট অবরোধ করে বিক্ষোভ দেখালো শ্রমিক ।

শ্রমিকরা সঠিক বেতন না মেলায় ,কাজের নিরাপত্তা না মেলায় , প্রায় ১২০০ শ্রমিক দিনভর বিক্ষোভ শুরু করে । বিষয়টি নিয়ে আইএনটিটিইউসি’র প্রতিনিধিরা ম্যানেজমেন্টের সাথে বৈঠক করেও সুরাহা মেলেনি ।মৌখিকভাবে ম্যানেজমেন্ট এক সপ্তাহ সময় চাইলেও তা দিতে রাজি নয় শ্রমিক পক্ষ। ।

কারখানার শ্রমিকদের দাবি ,দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করলেও কারখানার তরফ থেকে কোন সুবিধা মেলেনি ।কাজের কোন নিশ্চয়তা মেলেনি ।কোন ধরনের বেতন সংক্রান্ত চুক্তি হয় না ।দিনদিন কারখানার কর্তৃপক্ষ কাজের চাপ বাড়িয়ে চলছে ।

Related News

Also Read