Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

দিব্যেন্দু অধিকারীর সহ কাঁথি-এগরার বিজেপি প্রার্থীদের মনোনয়ন

 

কর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে কাঁথি এবং রামনগরে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। দক্ষিন কাঁথির মনোনীত প্রার্থী অরূপ কুমার দাস, উত্তরী বিধানসভার প্রার্থী সুমিতা সিনহা, খেজুরী বিধানসভার প্রার্থী সুব্রত পাইক নিজে নিজে বিধানসভা কেন্দ্র থেকে বন্যার্ধ মিছিল করে এসে কাঁথি মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে সমস্ত প্রার্হীরা মহকুমা শাসকের দপ্তর থেকে বেরিয়ে রাজ্যের পালাবদলের ডাকদেন।

রামনগর বিধানসভার বিজেপির প্রার্থী চন্দ্রশেখর মন্ডল রামনগর ১ ব্লকের সামনে আর এস এ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিতে রওনা দিলেন কাঁথি মহকুমা শাসকের কার্যালয়ে। বহু কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে কাঁথি মহকুমা শাসক দপ্তরের পৌঁছান। রামনগর বিধানসভার বিজেপি সমরচিত প্রার্থী ডঃ চন্দ্রশেখর মন্ডল বলেন মানুষের বাড়িতে গিয়ে, বহু মানুষের সমর্থন পেয়েছি। এলাকার উন্নয়নে একেবারেই হয়নি। বিজেপি সরকার ক্ষমতায় এলে এক মাসের মধ্যে সমস্ত উন্নয়ন শুরু হবে। দীঘা জলেশ্বর রেলপথ রাজ্য সরকারের অবহেলার কারণে হয়ে ওঠেনি। বিজেপি ক্ষমতায় এলে এক মাসের মধ্যে এই রেলপথের কাজ শুরু হবে। সমুদ্র উপকূলবর্তী মৎস্যজীবীদের জন্য এই সরকার কিছুই করেননি। মৎস্যজীবীদের জন্য অপরাজিকারী ভিত্তিতে একাধিক প্রকল্প চালু হবে। সব মিলিয়ে এলাকার উন্নয়ন করার আপ্রাণ চেষ্টা করবেন।

অপরদিকে এগরা মহাকুমার শাসক দপ্তরে বর্ণাঢ্য মিছিল করে এসে এগরা বিধানসভার প্রার্থী দিব্যেন্দু অধিকারী ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তপন কুমার মাইতি মনোনয়নপত্র জমা দেন। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু প্রামানিক বর্ণাঢ্য মিছিল করে তমলুক মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।

Related News

Also Read