Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাঁথি পাবলিকের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী হল

 

পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই পাবলিক স্কুলের বর্ণময় শীতের সকালে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী হয় ২০ ও ২১ ডিসেম্বর।স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মাধ্যমে বিদ্যালয়ের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে ছাত্র-ছাত্রীদের মশাল দৌড় এর মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য এবং সুভাষিণী মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তা বৃন্দ। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনায় অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস স্বাগত ভাষণে বিদ্যালয়ের ধারাবাহিক গৌরময় ইতিহাস তুলে ‌সকলকে সমৃদ্ধ করেন।পাশাপাশি তিনি আরো বলেন পুঁথিগত বিদ্যার পাশাপাশি এই ধরণের স্বতঃস্ফূর্ত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে যথেষ্ট কার্যকরী ভূমিকা গ্রহণ করে। প্রতিযোগিতার মূল পর্বের পূর্বে শিক্ষার্থীরা যোগা এবং এরোবিক্স প্রদর্শন করে। প্রথম দিন নার্সারি থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৪০০ জন এবং দ্বিতীয় দিন যষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৪৫০ জন শিক্ষার্থী ৩০ টিরও বেশি বিভিন্ন ইভেন্টে অংশনেয়। প্রতিটি ইভেন্ট শেষে বিজয়ী প্রতিযোগীদের পদক প্রদান করা হয়।কর্তৃপক্ষের মতে, এই ধরণের অনুষ্ঠান শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সাহায্য করে। শেষ দিনে অভিভাবকদের জন্য একটি আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মিষ্টিমুখ করানো হয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শেষে সহ-অধ্যক্ষ পার্থ সখা পাত্র উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Related News

Also Read