Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

তাঁর যাতায়াতে লুকিয়ে নজরদারী চালাছে পুলিশ,অভিযোগ শুভেন্দুর।

তাঁর যাতায়াতে লুকিয়ে নজরদারী চালাছে পুলিশ,এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

মেছেদা হলদিয়া ৩৮ নং জাতীয় সড়কের উপর তাঁর যাতায়াতের রাস্তায় শুধুমাত্র তাঁর গাড়ির জন্যই স্পিড মিটার বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। নিজেই পুলিশের স্পিড মিটার সহ আনুসাঙ্গিক যন্ত্রপাতির ভিডিও তুলিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কোলাঘাট এবং মেচেদা যাতায়াতের রাস্তায় সোমবার দুপুর একটা নাগাদ এই ঘটনাটি ঘটে।


নিজেই পুলিশের স্পিড মিটার সহ আনুসঙ্গিক যন্ত্রপাতির ভিডিও প্রকাশ্যে তুলে ধরে ক্ষোভপ্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ঘটনা ঘটছে।

Related News

Also Read