মেষ: পেশাগত ক্ষেত্রে সঠিক পরিকল্পনা দরকার। দিনটা ভালো কাটবে। মানসিক স্থিতি বজায় থাকবে। বড়দের স্বাস্থ্য সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে জাতকের কর্মকুশলতায় ঊর্ধ্বতনরা খুশি হবেন। ব্যবসায়িক ক্ষেত্রে বড় অর্ডার মেলার সম্ভাবনা আছে।
বৃষ: পারিবারিক অশান্তি কেটে যেতে পারে। নতুন অংশীদারিত্ব আসার সম্ভাবনাও আছে। সম্পত্তি ও ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা। রাতের দিকটা ভালো নাও কাটতে পারে। স্বাস্থ্য-সমস্যা তৈরি হতে পারে। আত্মবিশ্বাস কম হতে পারে।
মিথুন: অতীতের আর্থিক সমস্যা মিটে যাবে। বিরোধী ও ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে নজর রাখার পরামর্শ রইল। তাদের শিক্ষা ও কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতে পারেন। কিন্তু বিনিয়োগের ব্যাপারে অগ্রসর না হওয়াই ভালো। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
কর্কট: কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সমস্যা তৈরি হবে। আজ খারাপ পরিস্থিতি খানিক ভালো হবে, নিয়ন্ত্রণে থাকবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। যা আপনার ব্যবসার বৃদ্ধিতে সাহায্য করবে। পারিবারিক বিবাদ মিটে যাবে।
সিংহ: পরিবারের পরিবেশ অশান্ত থাকবে। দিনটা ভালো কাটবে না। তার প্রভাব মনের উপর পড়বে। সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা। কোনও স্থাবর বা অস্থাবর সম্পত্তিতে এই সময়ে বিনিয়োগ না করাই ভালো। সন্তানের শিক্ষা বিষয়ে কিছু ভালো খবর শুনতে পারেন।
কন্যা: ব্যবসার ব্যাপারে বন্ধু বা সহকর্মীদের পরামর্শ নিন। শারীরিক সমস্যা তৈরি হতে পারে। অধৈর্য হয়ে উঠতে পারেন। নতুন কোনও বিনিয়োগ করতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
তুলা: সন্তানের উচ্চশিক্ষায় ভালো ফল লাভ হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। পূর্বের শারীরিক সমস্যা এই সময়ে মিটে। কঠিন পরিশ্রমের ফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। সহকর্মীদের সাহায্য পাবেন।
বৃশ্চিক: ব্যবসায় বিনিয়োগের সমস্যা আসতে পারে। মানসিক অশান্তি হতে পারে। চারপাশের পরিস্থিতি বিরক্তি সৃষ্টি করতে পারে। চাকরির ক্ষেত্রে বদলীর সম্ভাবনা আছে। কাজের চাপ থাকবে। যা আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে পারে।
ধনু: কিছু সামাজিক কাজে অনুদান দিতে পারেন। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে সময়টা শুভ। সন্তানের পড়াশোনা এবং পরিবার নিয়ে ব্যস্ত থাকবেন। এই সময়ে সঞ্চও বাড়বে। ভাই বোনের সঙ্গে সম্পত্তিগত বিবাদ মিটে যাবে। নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন।
মকর: শারীরিক অসুস্থতার জন্য মন বিক্ষিপ্ত থাকবে। কোথাও ভ্রমণে যেতে পারেন। গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। আপনি একঘেয়েমি বোধ করবেন। আপনার মধ্যে ধৈর্যের অভাব দেখা যাবে। শারীরিক সমস্যারও সম্মুখীন হতে পারেন।
কুম্ভ: আর্থিক বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা আছে। আপনার অহংকার পারিবারিক সম্প্রিতি নষ্ট করবে। সপ্তাহের মাঝে আপনার পেশাদারী দক্ষতা দেখা যাবে। এর ফলে আপনার মনে শান্তি আসবে। পরিবার এবং বন্ধুদের সাথে কোথাও যাওয়ার পরিকল্পনা করে উঠতে পারেন।
মীন: অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে থাকাই ভালো। আপনার অফিসে ব্যস্ততার দরুন পরিবারকে সময় দিতে পারবেন না। আপনার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে কর্মক্ষেত্রে বড় লাভের সূচনা হবে। বাবা মায়ের পুরানো অসুখ সেরে যাবে।







