Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

Breaking।। ফটকার আগুনে খুচরো পেট্রোল ও ডিজেলের দোকানে অগ্নিকান্ড ।।

সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া লকগেট প্রাঙ্গনে একটি দোকানে ভয়াবহ আগুন লেগে যায়।



দোকানদারের নাম নিমাই সামন্ত। পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনে নিয়ে এসে খুচরো পেট্রোল ডিজেল বিক্রি করতো তার ওই দোকান থেকে।

বোতলে এক লিটার, দু লিটার করে ঢেলে রাখত। সেই পেট্রোল মোটর সাইকেলের চালকরা প্রয়োজনে কিনত নিমাই সামন্তের দোকান থেকে। রোজকার দিনের মতো আজও নিমাই সামন্ত সেই পেট্রোল বোতলে ঢালার সময় ছোট ছেলে টিকলি ফটকা ফাটা ছিল।



আর সেই ফটকার আগুন লেগে যায় পেট্রোলে। পুড়ে ধূলিসাৎ হয়ে যায় পুরো দোকানটি বলে জানিয়েছেন অমৃত বেড়িয়া গ্রামের বাসিন্দা সত্যরঞ্জন অধিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে যান মহিষাদল থানার পুলিশ প্রশাসন।

Related News

Also Read