ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছে প্রার্থী, আবেদন একটাই তাকে ভোট না দেবার । এমনই অভিনব প্রচার চলছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে।কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর সিটে নির্দল প্রার্থী এমনই অভিনব নজর কেড়েছে এলাকার বাসিন্দাদের
তবে শুধু বাড়ি বাড়ি ঘোরাই নয় রীতিমত ফ্লেক্স টাঙিয়ে তাঁকে ভোট না দেওয়ার আবেদন জানাছেন মদন কুমার মন্ডল।
জানা গেছে মদন বাবু দীর্ঘদিন বিজেপি কর্মী ছিলেন।কোলাঘাট মন্ডলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন।তাঁর অনুগামীদের দাবি মনোনয়নপত্র পার্টির অনুমতি নিয়েই করেন মদন কুমার মন্ডল।তবে শেষমুহুর্তে অজ্ঞাত কোন কারনে দলীয় টিকিট পাইনি। সেই জায়গায় কোলাঘাট পঞ্চায়েত সমিতির ২৩ নম্বর সিটে বিজেপির টিকিট পান বিশ্বজিৎ মন্ডল। এই ঘটনার পরই মদন বাবু নির্দল প্রার্থী হিসেবে বিবেচিত হন।
মদন বাবুর দাবি,শেষমুহুর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ হয়নি তার। অটো রিক্সা চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে বিবেচিত হন।তবে তিনি দলের বাহিরে যেতে নারাজ
তাই আজ মঙ্গলবার বিকেলে ২৩ নম্বর সিট এলাকা কুশাড়,যোগীবেড়,পয়াগ,ধর্মবেড়,ক্ষেত্রহাট,পারুলিয়া ও পাথুরিয়া বুথ এলাকায় ফ্লেক্স টাঙান মদন বাবু স্বয়ং। তিনি এই বার্তাই দিলেন, তাকে যেন না ভোট দেওয়া হয়।তাকে ভোট না দিয়ে বিজেপিকে সরসরি ভোট দেওয়ার আহ্বান জানান।






