Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। পঞ্চায়েত ভোট মিটতেই গ্রেফতার শুভেন্দু অনুগামী কণিষ্ক পণ্ডা ।।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত আস্থাভাজন হিসাবে পরিচিত কণিষ্ক পণ্ডাকে গ্রেফতার করল পুলিশ । কাঁথির বাড়ি থেকেই বুধবার তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে ।মারিশদা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের সময় সোস্যাল মিডিয়ায় শুভেন্দুর হয়ে গলা ফাটাতে দেখা যেত কনিষ্ক পন্ডাকে।এক সময়ের এই কংগ্রেস নেতা বহুবার দল বদল করেছে।কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান।তারপর শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃনমূলে ও পরে বিজেপিতে যোগ দেন।২০২১ এর নির্বাচনে বিজেপির শোচনীয় হারের পরে তাঁকে আর প্রকাশ্যে সেই ভাবে দেখা যেত না।পঞ্চায়েত নির্বাচনে আবার কয়েক দিন দেখা যাচ্ছিলো শুভেন্দু অনুগামী কনিষ্ককে।

Related News

Also Read