Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

দুই দশক পরে নীরজকে ঘিরে পদক জয়ের স্বপ্ন ভারতের।।

টোকিও অলিম্পিকের পর এবার অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ চোপড়া।স্বাভাবিক ভাবে তাঁকে ঘিরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চ থেকে পদকজয়ের স্বপ্ন দেখছে আপামর ভারতবাসী।

২০০৩ সালে ববি জর্জ লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন। তারপর গত ১৯ বছরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আর কোনও পদক পায়নি ভারত। তাই নীরজকে ঘিরে প্রত্যাশার পারদ বাড়ছে।



অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করতে প্রয়োজন ছিল ৮৩.৫০ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়া। প্রথম চেষ্টাতেই সেই লক্ষ্যমাত্রার থেকে অনেকটা বেশি দূরে জ্যাভলিন ছুঁড়ে যোগ্যতা অর্জন করেন। প্রথম থ্রোতে ৮৮.৩৯ মিটার ছোঁড়েন ভারতের সোনার ছেলে। 

Related News

Also Read