Select Language

[gtranslate]
২০শে আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ৪ঠা জুলাই, ২০২৬ )

সাপের ছোবলে মৃত্যু হল এক বৃদ্ধার

 প্রদীপ কুমার সিংহ

 

সাপের ছোবলে মৃত্যু হল এক বৃদ্ধার(৬১)। মৃত-বৃদ্ধার নাম মায়া হালদার। বাড়ির দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত মামুদপুরের ইন্দ্র পালl এলাকায়। পরিবারের ও পুলিশ সূত্রে খবর,পহেলা ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার দিন নিজের বাগানে রান্না করার জন্য কাট ও শুকনো পাতা আনতে গিয়েছিল বেলা বারোটা নাগাদ। বাগানে কাট ও পাতা দড়ি বেঁধে বান্ডিল করা ছিল। যখন ওই বান্ডিলটি উপরে তোলে তখন একটি বিষাক্ত ধোসা বোড়া সাপ হঠাৎ ওই বৃদ্ধার পায়ে কামড় দেয়।বৃদ্ধা সঙ্গে সঙ্গে চিৎকার করে তার পরিবারকে খবর দেয়।তার পরিবারের লোকেরা ছুটে আসে বাগানে এবং তড়িঘড়ি মায়া দেবীকে বাইকে করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসক মায়া দেবীকে দেখে মৃত বলে ঘোষণা করে।বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ মায়া দেবীর নিথর দেহটি মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য পাঠায়। এই অস্বাভাবিক মৃত্যুর জন্য বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read