Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

সেফটি ট্যাংক থেকে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়

সেফটি ট্যাংক থেকে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামনগর থানায় এলাকায়।  

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের  পূর্ব কাদুয়া এলাকায় সেফটি ট্যাংকের ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের  মৃতদেহ। যুবকের বাড়ি মৈতনা পঞ্চায়েত এলাকায় মৈতনা গ্রামে । মৃত যুবকের নাম সন্তোষ দণ্ডপাঠ(৩১)। জানা গিয়েছে গত ২৬ মার্চ থেকে সন্তোষ দণ্ডপাঠ নামের ওই যুবক নিখোঁজ ছিলো ।মৃত যুবক পেশায় অটোচালক ছিলো। ফোন সুইচ অফ ছিল।

গত সোমবার থেকে নিখোঁজ থাকলেও মঙ্গলবার তার বাইকটি পূর্ব কাদুয়ার সবিতা সাউ  এর  বাড়ি সংলগ্ন এলাকায় দেখতে পায় স্থানীয়রা। সন্তোষ দণ্ড পাঠ এর বাড়িতে খবর দিলে   মঙ্গলবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী চিন্ময় দাসকে  ডেকে এনে ছেলের বাইক বাড়ি নিয়ে যান তার বাবা। থানায় মিসিং ডায়েরিও করা হয়।

বেশ কিছুদিন ধরে খোঁজাখুঁজি করার পর অবশেষে আজ রবিবার সবিতা সাউ এর বাড়ির পাশের সেফটি ট্যাংক থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়েছিল এলাকায়। তাতেই সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই শনিবার  খবর দেওয়া হয় রামনগর থানার পুলিশ কে। রামনগর থানার পুলিশ এসে শনিবার রাত্রিতে বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি কোন কিছুর সন্ধান। রবিবার সকালে পচা গন্ধের তীব্রতা বাড়ে।

পুনরায় পুলিশে খবর দেওয়া হলে  পুলিশ এসে স্থানীয় মানুষজনের সহযোগিতায়  ওই সেফটি ট্যাঙ্ক খুলতেই ওই যুবকের পা দেখতে পায়। দেহ উদ্ধার করার পর হাতের ট্যাটু দেখে জানা যায় ওই ব্যক্তি নিখোঁজ হওয়া সন্তোষ দণ্ডপাঠ। দেহটি চিহ্নিত করে সন্তোষের দাদা। একথা জানান কাদুয়া পঞ্চায়েতের উপপ্রধান প্রতিনিধি চিন্ময় দাস । কিন্তু প্রশ্ন উঠছে কেন ওই যুবকের এমন পরিণতি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, পূর্ব কাদুয়ার এক গৃহবধুর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল ওই যুবকের। এমনকি দুজনের বিয়েও হয় বলে খবর। সব ঠিকঠাকই চলছিল। এরপর সম্পর্ক চলাকালীন হঠাৎ ওই যুবক জানতে পারে, মহিলাটির  এক ছেলে এবং মেয়ে আছে। তখনই ওই যুবকের বাড়িতে অশান্তি শুরু হয়। মহিলাটির নাম সবিতা সাউ। তবে ওই মহিলার ফেসবুক প্রোফাইলে দেখা গেছে সবিতা সাউ দণ্ডপাঠ নাম। এরপর দুই পরিবারের মদতে পুরো বিষয়টা কথা বলে ডিভোর্সের মাধ্যমে মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তার আগেই ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। অবশেষে প্রাণ দিতে হলো সন্তোষ দণ্ডপাঠ নামক ওই যুবককে। আজ রবিবার  যুবকের দেহ ময়না তদন্তের জন্য রামনগর থানা পুলিশ নিয়ে যায়। অভিযুক্ত  সবিতা সাউ নিখোঁজ হয়ে গেলেও জুনপুট উপকূলীয় থানা এলাকার জুনপুট থেকে তাকে আটক করে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।     তবে এই খুনের ঘটনায় শুধুমাত্র একজন নয়।  আরো বেশ কয়েকজন যুক্ত বলে মনে করছেন এলাকাবাসী। অভিযুক্তদের যাতে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয় তারই দাবি জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।

এলাকা সূত্রে জানা গেছে সবিতা সাউ একাধিক বিয়ে করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে এটি তার তৃতীয় বিয়ে। অসমর্থিত সূত্রে জানা গেছে  আগের স্বামী গুলোকেও কোন হতে হয়েছে। এই নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।

Related News

Also Read