পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ও ২ ব্লকের যৌথভাবে রামনগর ক্ষণিকের অতিথি সভা হলে র গ্রামীণ চিকিৎসক সংগঠন “রামনগর ভিলেজ হেলথ্ অ্যাসোসিয়েশন”- এর ১২ তম বাৎসরিক ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল। প্রথমে নেতাজী সুভাষ চন্দ্র বসু, দেশপ্রান বীরেন্দ্র নাথ শাসমল ও ডাঃ বিধান চন্দ্র রায়-এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে সম্মেলনের অনুষ্ঠান শুরু হয়। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর রুরাল হেল্থ অ্যাসোসিয়েশন-এর জেলা কমিটির সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডার ও সভাপতি মহেশ্বর পাত্র, কোষাধ্যক্ষ স্বপন কুমার ঘোড়াই, ডাঃ প্রশান্ত কুমার জানা, ডাঃ গৌতম প্রধান,হেলথ্ ইন্সপেক্টর অধীর পন্ডিত,শিক্ষক আনন্দময় রানা,নন্দিতা দাস, বিশ্বজিৎ সেন,অখিল রঞ্জন সাউ,বসন্ত কুমার রাউৎ, রামকৃষ্ণ মন্ডল, সুজিত রায়, ব্লক সম্পাদক স্বপন জানা, কোষাধ্যক্ষ অবন্তি প্রধান, রবীন্দ্র কুমার, অরবিন্দ রাউৎ সহ প্রায় দেড় শতাধিক গ্রামীণ চিকিৎসক বন্ধুগণ। অনুষ্ঠান টি সঞ্চালন করেন ব্লক কমিটির সভাপতি অমরনাথ সাউ। সুন্দর ভাবেই সম্মেলন হওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সভাপতি রাজকুমার দাস।





