Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। কাঁথি আদালতে দিলিপ চুয়ানের স্বীকারোক্তিমূলক বিবৃতিঃঅধিকারীদের চাপ বাড়ার জল্পনা ।।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার ছোট ভাই বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক সৌমেন্দু অধিকারীর উপর চাপ বাড়ালো তাঁদের একদা ঘনিষ্ট দিলিপ চুয়ান।কাঁথি পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলিপ চুয়ান প্রায় চার দশক ধরে শিশির অধিকারী-শুভেন্দু অধিকারীদের ঘনিষ্ট।সম্প্রতি কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না কাঁথি থানায় অভিযোগ করেছিলেন পৌরসভা থেকে সারদার বহুতল বিল্ডিং নির্মানের ফাইল চুরি হয়ে গেছে।সেই মামলার তদন্তে নেমে পুলিশ দিলিপ চুয়ানকে গ্রেফতার করে ।সেই মামলায় দিলিপ চুয়ান কাঁথি আদালতের বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক বিবৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে দাবি পুলিশের।যা কার্যত এই মামলায় নতুন মোড় আনতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।সেই সাথে শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী ও তাঁদের ঘনিষ্ট জনদের আইনী জটিলতায় ফেলতে পারে বলে মনে করছেন তাঁরা।

প্রসঙ্গত কাঁথি পৌরসভার পাঁচতলার বেশী উচ্চতার বিল্ডিং নির্মানের জন্যে অনুমতি প্রদানের ক্ষমতা নেই ।তারপরেও শিশির অধিকারীর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকার সময়ে ধর্মদাসবাড়ে দিঘা-কাঁথি ১১৬বি জাতীয় সড়কের ধারে ধান জমিতে ২২ তলার বহুতল বিল্ডিং করার জন্যে ভুয়ো অর্থলগ্নী সংস্থা সারদাকে অনুমতি প্রদান করেন ।এই ভুয়ো অর্থ লগ্নী সংস্থার কাছে প্রতারিতদের অভিযোগ প্রস্তাবিত বহুতলকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে সাধারন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে সংস্থাটি।অপরদিকে সারদা সংস্থার কর্নধারের অভিযোগ এই বহুতলের অনুমতি প্রদানের নামে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী ব্ল্যাক মেলিং করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে তাঁর কাছ থেকে।তারমধ্যে দিলিপ চুয়ানের স্বীকারোক্তিমূলক বিবৃতি নতুন করে অধিকারীদের বিড়াম্বনায় ফেলতে পারে বলে ধারনা বিশেষজ্ঞদের।

কাঁথি পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলিপ চুয়ানের স্বীকারোক্তিমূলক বিবৃতির আগে রবিবার সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করেছেন তদন্তকারীরা৷ সেই জিজ্ঞাসাবাদ করার পরে তদন্তকারীরা তদন্তে কিছুটা সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন। কাঁথি থানার আই সি অমলেন্দু বিশ্বাস বলেন,তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। তবে অনেক কিছু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে৷

বিচারাধীন বিষয় বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিজেপি নেতারা বলছেন সুদীপ্ত সেনকে দিয়ে জেলে পুলিশ জোর করে চিঠি লিখিয়েছিলো।শুভেন্দু বাবু বহুবার সেকথা বলেছেন।এবার দিলিপ চুয়ানকে দিয়েও হয়তো পরিকল্পিত ভাবে সৌমেন্দু বাবুর বিরুদ্ধে কিছু বলানোর চেষ্টা করেছে।

Related News

Also Read