Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

অসুরক্ষিতভাবে পড়ে থাকা ও তার এবং নিচে থাকা ট্রান্সফর্মার উপরে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন 

পুজোর পূর্বেই জেলার সর্বত্র অসুরক্ষিতভাবে পড়ে থাকা ও ঝুলে থাকা তার ও নিচে থাকা ট্রান্সফর্মার উপরে তোলা সহ হেলে থাকা খুঁটি সোজা করার জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে আজ বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজারের নিকট স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শংকর মালাকার ও সহ-সভাপতি মহসিন আলী খান। রিজিওনাল ম্যানেজার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিনিধিদলকে জানান। অ্যাসোসিয়েশনের অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান,ওই স্মারকলিপি জেলার হলদিয়া-কাঁথি-তমলুক ও এগরার ডিভিশনাল ম্যানেজারকেও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক অতিবর্ষণে কলকাতা মহানগরীতে অসুরক্ষিতভাবে বৈদ্যুতিক তার পড়ে থাকার কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১০ জনের প্রানহানি ঘটেছে। পূর্ব মেদিনীপুর জেলাতেও কোন কোন স্থানে ওইভাবে অসুরক্ষিতভাবে ট্রান্সফর্মার বসানো রয়েছে ও বিভিন্ন স্থানে ৪৪০ ভোল্টের তার ঝুলে ও খুঁটি হেলে রয়েছে। আবার কোথাও কোথাও তারের উপরে গাছের ডাল বা বাঁশ পড়ে রয়েছে। সে কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে পূজো মরশুম শুরু হয়েছে। অন্যদিকে ফের নিম্নচাপের ভ্রুকুটির কথাও জানা গিয়েছে।

ওই পরিপেক্ষিতে জরুরী ভিত্তিতে ঐ সমস্ত অসুরক্ষিতভাবে থাকা ট্রান্সফর্মার ও ঝুলে থাকা তার উঁচুতে তোলা সহ হেলে থাকা খুঁটি সোজা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে বলে নারায়নবাবু জানান।

Related News

Also Read