Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

জুন মালিয়ার সমর্থনে এগরার মঞ্জুশ্রী ও বিবেকানন্দে তৃণমূলের প্রচার।

লোকসভা ভোটকে পাখির চোখ করে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হারানো মাটি উদ্ধারের মরিয়া চেষ্টা তৃণমূল কর্মীদের। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান বিধায়ক তরুণ কুমার মাইতি তার কর্মী সমর্থকদের নিয়ে সোমবার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী ও তাজপুর পঞ্চায়েতের তাজপুর স্ট্যান্ডে পথসভার মধ্য দিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার সমর্থনে নির্বাচনী প্রচার সভা হয়।

বিবেকানন্দ পঞ্চায়েতের শ্যামপুর হাসপাতাল মোড়ে পথসভা হয়। মঞ্জুশ্রী গ্ৰাম পঞ্চায়েতে চন্ডী মায়ের মন্দিরে পুজা দিয়ে বাড়ি বাড়ি প্রচার হয়। ভোট প্রচার কর্মসূচিতে বিধায়কের ছিলেন যুব সভাপতি স্বপন পাত্র, কাঁথি সাংগঠনিক জেলা যুব সহ-সভাপতি সন্দ্বীপ পাত্র, প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস, শেখ মইনুদ্দীন প্রমূখ।

Related News

Also Read