Select Language

[gtranslate]
২৩শে ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ৮ই মার্চ, ২০২৬ )

এগরা ১ ব্লকে তৃনমূলের নতুন কার্যালয়ের সূচনা

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন হল। ফিতা কেটে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি।

 

উপস্থিত ছিলেন এগরা ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্য চক্রবর্তী, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ,সিদ্ধেশ্বর বেরা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। কার্যালয় উদ্বোধনের পর এগরা ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধিত সভা আয়োজিত হয়।

বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান তরুণ কুমার মাইতি বলেন এখানে তৃণমূলের কোনো কার্যালয় ছিল না। যে কারণে সাংগঠনিক সভা করতে অন্যত্র যেতে হতো। তাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো। শুধু তাই নয়, সামনে নির্বাচন এর কাজে কর্মীদের সঙ্গে নিবিড় সংযোগ রক্ষার জন্য একটি কার্যালয়ে দরকার। সেই কারণে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো। এর ফলে সাংগঠনিকভাবে কাজকর্ম পর্যালোচনা সহ অন্যান্য সমস্ত কিছু পরিচালনা করতে সুবিধা হবে। এখানে সমস্ত অঞ্চল সভাপতি ও বুথ সভাপতিরা উপস্থিত ছিলেন। সকলকে অভিনন্দন জানিয়ে আগামী নির্বাচনে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান।

Related News

Also Read