Select Language

[gtranslate]
২৯শে আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৩ই জুলাই, ২০২৬ )

উল্টে গেল স্কুল গাড়ি, বরাতজোরে রক্ষা পেল ১৪ শিশু

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেল ১৪টি কচি প্রাণ। বৃহস্পতিবার বেলা ১০ নাগাদ মহিষাদলের চাঁপি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুল গাড়ি পানা ভর্তি পুকুরে উল্টে যায়। স্থানীয়দের তৎপরতায় বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেয়েছে শিশুরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।এদিন সকালে মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার ঝাউপাথরা এলাকা থেকে কচিকাঁচাদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। চাঁপি গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশের একটি গভীর পানা ভর্তি পুকুরে সটান উল্টে যায় গাড়িটি। মুহূর্তে জলমগ্ন হয়ে পড়ে গোটা গাড়ি।দুর্ঘটনা দেখামাত্রই চিৎকার শুরু করেন পথচারীরা। মুহূর্তের মধ্যে ছুটে আসেন চাঁপি গ্রামের বাসিন্দারা। তাঁরাই প্রাণপণ চেষ্টায় কার্যত ডুবন্ত গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করেন এবং জানলার কাচ ভেঙে একে একে ১৪ জন পড়ুয়াকে উদ্ধার করেন।

এলাকার মানুষের অভিযোগ প্রায় দিন স্কুলের এই গাড়ি দেরি করে আসার ফলেই অতিরিক্ত গতির কারণে এইভাবে দুর্ঘটনার কবলে পড়েছে। বিদ্যালয়ের নজরদারির অভাব রয়েছে।

Related News

Also Read