Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

২ বছর নিখোঁজ থাকা অপহৃতা নাবালিকাকে উদ্ধার করল কাঁথি মহিলা থানার পুলিশ

প্রায় দু বছর নিখোঁজ থাকা অপহৃতা নাবালিকা কে উদ্ধার করল কাঁথি মহিলা থানার পুলিশ। কাঁথি মহিলা থানার তদন্তকারী অফিসার সুলতা মন্ডল জানিয়েছেন গত ২০২২ সালের ২৪ জুন কাঁথি দেশপ্রান ব্লকের আমতলিয়া থেকে নিখোঁজ হয়ে এক নাবালিকা। পরিবারের লোকেরা তার সন্ধান না পেয়ে ২৫ জুন কাঁথি মহিলা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মহিলা থানার পুলিশ তদন্ত শুরু করে।

দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার কারণে তাদের খুঁজে পাওয়া যায়নি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালিয়ে অপহৃতা নাবালিকা কে উদ্ধার এবং অপহরণকারী যুবককে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক নাবালিকার গোপন জবানবন্দী গ্রহণ করেন। অপহরণকারী যুবকর জামিন না মঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন।

Related News

Also Read