Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন  রামনগর লোকাল কমিটি উদ্যোগে বৃক্ষরোপণ 

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন

রামনগর লোকাল কমিটি উদ্যোগে বৃক্ষরোপণ

 

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্বমেদিনীপুর জেলা কমিটির ডাকে “গাছ লাগান প্রাণ বাঁচান” এই আহ্বানকে সামনে রেখে সারা জেলা জুড়ে বৃক্ষরোপন কর্মসূচি চলছে।

আজ রবিবার ডি ওয়াই এফ আই র রামনগর লোকাল কমিটির উদ্যোগে শংকরপুর থেকে ন্যায় কালী মন্দির রাস্তার দুই পাশে প্রায় ১৫০ টির মতো পলাশ,কদম, শিমুল,মেহগিনী,কৃষ্ণচূড়া,রাধা চূড়া চারা গাছ লাগানোর মধ্যদিয়ে “গাছ লাগান প্রাণ বাঁচান” এই বার্তা আপামর মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস গ্রহন করা হয়।

উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আকাশ প্রামানিক, লোকাল কমিটির অন্যতম সদস্য শান্তি গোপাল মাইতি, নেতৃত্ব বিপ্লব দাস, অনুপ প্রধান,দীপেন দাস, বরুন মাইতি,চিত্তরঞ্জন দাস, অশোক সেন, সুবল মহাকুড় ,সৈকত জানা, অভিজিৎ চন্দ, বৈদ্যনাথ জানা, অরূপ জানা, প্রিয়ব্রত পণ্ডা, SFI এর জেলা নেতৃত্ব নীলাঞ্জনা পড়িয়ারী, প্রিয়াঙ্কা ভঞ্জ, মঙ্গল দাস, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related News

Also Read