প্রদীপ কুমার সিংহ
দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংঘের পরিচালনায় এক দিবসীয় কবাডি প্রতিযোগিতা হল বারুইপুর রাস মাঠে। দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনে প্লাটিনাম জুবিলী বৎসর উপলক্ষে এই কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই কবাডি প্রতিযোগিতা পুরুষ চারটে দল এবং মহিলা চারটে দল নিয়ে প্রতিযোগিতা চলে। এই দলগুলি হল আর সি স্পোর্টিং ক্লাব, সূর্যপুর স্পোর্টিং ইউনিয়ন,মৌখালী গোপী নাথপুর প্রগতি সংঘ, কোদালিয়া সাধারণ সম্মেলনী।
উভয় টিমেই মহিলা ও পুরুষ খেলোয়ারা এখানে অংশগ্রহণ করেছে। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা ক্রিয়া অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট শক্তি রায় চৌধুরী বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাস, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দত্ত,১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশীষ দেব রায়, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোজাফফর আহমেদ দক্ষিণ ২৪ পরগনা ক্রীড়া অ্যাসোসিয়েশনের কমিটি সম্পাদক সুপ্রিয় ঘোষ ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারতের জাতীয় খেলার কমেডি।

এই কবাডি প্রতিযোগিতায় কয়েকজন জাতীয় খেলোয়ার অংশগ্রহণ করে। পুরুষদের ফাইনাল খেলায় মৌখালী গোপী নাথপুর প্রগতি সংঘ বনাম আরসি স্পোর্টিং ক্লাবের মধ্যে উত্তেজনা মূলক খেলাটি হয় শেষে মৌখালী গোপী নাথপুর প্রগতি সংঘের খেলোয়াড়রা ১৫- ১২ পয়েন্টে আশীষ ফোল্ডিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পাশাপাশি মহিলা ফাইনাল খেলাতে কোদালিয়ার সাধারণ সমিতি বনাম সূর্যপুর স্পোটিং ইউনিয়নের সাথে খেলা হয়। কোদালিয়া সাধারণ সমিতি ২৬ -২৫ পয়েন্টে সূর্যপুর স্পটিং ইউনিয়নকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় । এই খেলাটি খুব উত্তেজনা পণ্য খেলা ছিল দর্শকরা এই খেলা খুব উপভোগ করেছিল। এই খেলাতে পুরস্কার ছিল প্রত্যেক খেলোয়াড় কে দক্ষিণ ২৪ পরগনা ক্রিয়া অ্যাসোসিয়েশনে প্লাটিনাম জয়ন্তী বৎসর উপলক্ষে মেমেন্টও দেয়া হয় যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে উদ্দেশ্য ট্রফি ও ড্রেস দেওয়া হয়। রানার্স যারা হয়েছে তাদেরকে সুদৃশ্য ট্রফি ও প্লাটিনামে ড্রেস দেওয়া হয়। ক্রিয়ার সংঘের ওয়ার্কিং কমিটির সভাপতি শক্তি রায় চৌধুরী বলেন শনিবার রাজ মাঠে অর্থাৎ আরশ প্রোটিন ক্লাবের মাঠে কবাডি হচ্ছে রবিবার প্রবল প্রতিযোগিতা হবে সোনারপুর থানার অন্তর্গত গঙ্গা জোয়ারা এলাকায়। ১১ ই জানুয়ারি হকি খেলা হবে শাসন বালক সংঘের মাঠে। তিনি বলেন ভারতের জাতীয় খেলা কবাডি খেলা দক্ষিণ ২৪ পরগনা জেলা ২০২৫ সালে রাজ্যস্তরে রানাস হয় মহিলাদের। ক্রীড়া অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন কবাডি প্রতিযোগিতা এই রাস মাঠে করা হয়েছে যাতে সাধারণ মানুষ ও আশেপাশে ক্লাবের খেলোয়ারা দেখে উজ্জীবিত হয়। শুধু কবাডি খেলা নয় প্লাটিনাম জুবিলী বৎস উপলক্ষে বিভিন্ন মাঠে বিভিন্ন প্রতিযোগিতা চলবে , আগামী ২৬/২৭ তারিখে সাগর সংঘের মাঠে অ্যাথলেটিক্স হবে। শনিবার কবাডি প্রতিযোগিতা সকাল ১০টার শুরু হয় তার ৫টা বিকেল পাঁচটা পর্যন্ত চলে।





