Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

মুম্বাইতে সোনার গহনার কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু মহিষাদলের যুবকের 

মহারাষ্ট্রের মুম্বাইতে সোনার কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক যুবকের। মৃত যুবকের নাম সিধু সেনাপতি (৩৩) ওরফে নরেন। সিধু মহিষাদলের সরবেড়িয়া গ্রামের বাসিন্দা। রবিবার মুম্বাইতে একটা ট্রেন লাইনের পাশ থেকে ওই যুবকের মৃত দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এর ২৪ ভহন্টা পরে আজ মঙ্গলবার মুম্বাইর সোনার কারখানা কর্তৃপক্ষ মহিষাদলে সিধুর বাড়িতে ফন করে তার অস্বাভাবিক মৃত্যুর খবর দেয়। ঘটনার খবর আসতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

 

জানা গেছে সিধুর বাবার অনেক বছর আগেই মৃত্যু হয়েছে। সে ছাড়াও তার পরিবারে বাকী সদস্যরা হল মা ও এক বোন। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে মাঝপথে পড়াশোনা ছেড়ে চলে যায় মুম্বাই। দীর্ঘ বছর সেখানেই কাজ করত ছেলেটি।

 

প্রাথমিক ভাবে পরিবারের লোকেরা জানতে পেরেছে রবিবার কয়েকজন বন্ধুর সঙ্গে ট্রেনে চেপে কারখানা থেকে নিজের রুমে ফিরছিল। সেই সময় ট্রেন থেকে পড়ে সিধুর মৃত্যু হয়। তবে সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি নিয়ে কাউকে কিছু জানায়নি বলেই অভিযোগ।

 

সোমবার সিধু কারখানায় কাজে না আসায় তার খোঁজ খবর শুরু হয়।এরপরেই খোঁজখর নেয় সোনার গহনার কারখানার কর্তৃপক্ষ ।সেই সময়ে তাঁরা জানতে পারেন সেখানকার জিআরপি পুলিশের কাছে পড়ে রয়েছে মৃতদেহটি। সূত্রের খবর, ময়না তদন্তের পর জিআরপি থেকে স্থানীয় পুলিশের হাতে মরদেহ তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। তারপরেই দেহটি মুম্বাই থেকে মহিষাদলে তার পরিবারের কাছে ফিরিয়ে আনা হবে। সেই সঙ্গে কিভাবে এই মৃত্যু তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে খবর।

 

এদিকে পরিবারের একমাত্র উপার্জনশীল যুবকের মৃত্যু হওয়ায় সমস্যায় পড়েছে পুরো পরিবার।

Related News

Also Read