Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

মুরগির পোল্ট্রি ফার্মের আড়ালে নিষিদ্ধ বাজি কারখানা।

প্রদীপ কুমার সিংহ: -মুরগির পোল্টির ফার্মের আড়ালে নিষিদ্ধ বাজি তৈরি হচ্ছে বারুইপুর চম্পাহাটি হারাল এলাকায়। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বাজি তৈরি কারখানায় বিস্ফোরণ হচ্ছে তাই নিয়ে সরকার খুবই উদ্বিগ্ন।বজবজে মহেশতলা এবং উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাজির বিস্ফোরণ ঘটনার পর যেসব জেলায় বাজি কারখানা আছে সেসব জায়গায় প্রশাসনের দেখা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই মোতাবেক মঙ্গলবার বারুইপুরে এস ডি পি ওর অতীত বিশ্বাস ও বারুইপুর থানা আইসি সৌমজিৎ রায় নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী বারুইপুর চাম্পাহাটি হারালে বাজি দোকান গুলো ও কারখানায় অভিযান চালায়।
তাতে করে বেশ কিছু নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে।
সেই সঙ্গে দূর থেকে দেখলে মনে হবে একটি মুরগির পোল্টির ফার্ম। কিন্তু ওই ফার্মের ভেতর বেশ কিছু নিষিদ্ধ বাজি তৈরি হচ্ছিল। তবে সেখানকার কোনো শ্রমিক ছিল না।

পুলিশ আসার আগে সব পালিয়ে যায়। বেশ কিছু নিষিদ্ধ বাজি রোদে শুকাতে দিয়েছিল। সেখান থেকে ও কয়েক বস্তা নিষিদ্ধ বাজি, ও বাজি তৈরি করার সরঞ্জাম বাজেয়াপ্ত করে। এই ব্যাপারে বারুইপুরের এসডিপিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন চম্পাহাটি হারালে অভিযান চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। একটা কারখানায় নিষিদ্ধ বাজি তৈরি হচ্ছিল সেখান থেকেও প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন ওই কারখানার মালিকের নামে এফআইআর করা হবে।

Related News

Also Read