Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

জুনপুট কোস্টাল থানার স্বয়ংসিদ্ধা’র কর্মসূচি নয়াপুট হাইস্কুলে

পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে জুনপুট কোস্টাল থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার নয়াপুট

সুধীর কুমার হাইস্কুলের সহযোগিতায় বিদ্যালয়ের আনন্দ ভবনে স্বয়ংসিদ্ধার সচেতনতা সভা হয়। এই কর্মসূচিতে বাল্যবিবাহের কুফল, ট্রাপিকিং, শিশু পাচার,মোবাইল ফেসবুক, হোয়াটসঅ্যাপ মাধ্যমে ভুল প্রচারে বিভ্রান্ত নাবালক নাবালিকা যাতে তাদের জীবনকে বিপথে পরিচালিত না করে তা তুলে ধরা হয়। সমাজের মূল স্রোতের থেকে শিশুরা কম বয়সে ভুল বুঝে হারিয়ে যাচ্ছে তাদের স্বাভাবিক জীবনে বিপর্যয় নেমে আসে তার বোঝানো হয়।রাস্তাঘাটে ইভটিজিং হলে পুলিশের

টোল ফ্রি নম্বর দেয়া হয়েছে যাতে শিশুরা বিপদে পড়লে পুলিশকে জানাতে পারে। সেমিনারে পৌরহিত্য করেন প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই। অনুষ্ঠানের সঞ্চালনায় বিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার অঙ্কুরময় জানা ও শিক্ষক সৈনিক পন্ডা।

Related News

Also Read