Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

খেজুরী প্রেস ক্লাবের কার্যকরী সমিতি গঠন

স্বাধীনতা সংগ্ৰামী, সুসংগঠক, সম্পাদক, বহুমুখী প্রতিভার অধিকারী খেজুরীর কৃতি সন্তান স্বর্গীয় মহেন্দ্রনাথ করণের ৯৫তম প্রয়াণ বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে খেজুরী প্রেস ক্লাবের কার্যকরী সমিতি গঠিত হলো ।

রবিবার খেজুরীতে প্রকৃতি পর্যবেক্ষন কেন্দ্রে আয়োজিত এক সভায় এই কার্যকরী সমিতি গঠিত হয়। সুমন নারায়ন বাকরা ও সুদর্শন সেনকে যথাক্রমে সভাপতি ও সম্পাদক করে ১১ জনের একটি কার্যকরী সমিতি গঠিত হয় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ।

খেজুরী প্রেস ক্লাব গঠন কমিটির আহ্বায়কদ্বয় সুমন নারায়ন বাকরা ও সুদর্শন সেন জানালেন, ভারতীয় সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের অগ্ৰদূত , ভারত পথিক রাজা রামমোহন রায়ের শুভ সার্ধদ্বিশততম জন্মবার্ষিকীর সূচনায় গতবছর ২২মে খেজুরী প্রেস ক্লাব গঠনের ঘোষণা করেছিলাম আমরা।

নানান কারনে বিলম্ব হলেও অবশেষে এবছর খেজুরীর প্রথম যথার্থ সংবাদিক, খেজুরী থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক মহেন্দ্রনাথ করণের ৯৫ তম প্রয়াণ দিবসে প্রেস ক্লাবের কার্যকরী সমিতি গঠিত হলো আগামী দুই বছরের জন্য। এছাড়াও, ড. রামচন্দ্র মন্ডলসহ ১১জনের একটি উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। খেজুরীর সাংবাদিক, লেখক, ক্ষুদ্র সংবাদপত্রগুলির সম্পাদক ও প্রকাশকদের মধ্যে সমন্বয় সাধন ও সুষ্ঠুভাবে সংবাদ আদান- প্রদানের স্বার্থেই এই প্রেস ক্লাব গঠিত হলো।

Related News

Also Read