Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

মেদিনীপুরে ছি: দিলীপ ছি: লেখা পোস্টার

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার অক্ষয় তৃতীয়ার দিন সস্ত্রীক জগন্নাথ মন্দির উদ্বোধনে যান। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসে বৈঠক করেন। তারপর রাজ্য রাজনীতিতে কার্যত তোলপাড় শুরু হয়ে যায়।

বুধবার রাত্রেই তার প্রতিফলন দেখা যায় মেদিনীপুর শহরে অবস্থিত সিপাই বাজারে জেলা কার্যালয়ে। কার্যালয়ের মূল গেটে তালা দিয়ে প্রতিবাদ জানাই কর্মীরা। সেই সঙ্গে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে তাকে ধিক্কার জানাই বিজেপি কর্মীরা।

গত কালকের পর বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর জেলা কার্যালয়ের সামনে “ছি: দিলীপ ছি:” লেখা পোস্টার দেখতে পাওয়া গেল। তবে দিলীপ ঘোষের এহেন আচরণে কার্যত হতবাক হয়েছে বিজেপির কর্মীরা।

Related News

Also Read