Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। আজকের রাশিফল ।।

মেষ: নতুন কিছু শিখতে গিয়ে বেগ পেতে হবে সপ্তাহের শুরুতে। আপনার বিষয়ের বাইরে অন্য ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। কিছু সৃজনশীল কাজ আপনার মন ভালো করে দেবে। সপ্তাহের মাঝে কোনও বেআইনি কাজে জড়িয়ে না পড়াই ভালো। এর জন্য পস্তাতে হতে পারে। সপ্তাহের শেষে ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

বৃষ: সপ্তাহের শুরুতে আমিষ খাওয়াদাওয়া আপনাকে দুর্বলতা থেকে মুক্তি দিতে পারে। শরীরের যত্ন নিন। কোনও রকম সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন। নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়ামের চেষ্টা করুন। সপ্তাহের মাঝে পরিবারের সকলের সাথে সময় কাটান। সকলকে নিয়ে কোথাও খেতে যেতে পারেন। সপ্তাহের শেষে পরিবারের কারোর সাথে যৌথ ব্যবসা শুরু হতে পারে। সবদিক সামলে চলুন।

মিথুন: সপ্তাহের শুরুতেই পরিবারের সকলের চিকিৎসার খরচ বেড়ে যাবে। মানসিক চাপ এবং অস্থিরতায় ভুগতে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। সপ্তাহের মাঝে পরিবারের কোনও সদস্য নতুন চাকরি পেতে পারে। এর ফলে পারিবারিক আয় বাড়বে। আপনি সঞ্চয়ের সুজগ পাবেন। সপ্তাহের শেষে কর্মক্ষেত্রে নতুন কোনও কাজে তৃপ্তি আসবে।

কর্কট: সপ্তাহের শুরুতেই নিজের খাওয়াদাওয়ার দিকে নজর দিন। শরীর ভালোরাখতে নিয়মিত শরীরচর্চা করুন। অন্যথায় অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও দামি জিনিস ভেঙে যেতে পারে। তাই সাবধানে থাকুন। সপ্তাহের মাঝে আপনার সঙ্গী টাকা ধার চাইতে পারে। কোনও জরুরি কাজে অনেকটাকা খরচ হয়ে যাবে। সপ্তাহের শেষে কোনও বড় কোম্পানিতে চাকরি পেতে পারেন।

সিংহ: এই সপ্তাহে অন্যদের সাফল্যের প্রশংসা করে ইতিবাচক মনোভাবের পরিচয় দিনএর জন্য অপরকে হিংসা করা এড়িয়ে চলা উচিত এবং অপরের মনোবল বাড়াতে দ্বিধা করা উচিত নয়।সপ্তাহের শুরুতে অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।যেকোনো বড় ঝামেলা থেকেও বেরিয়ে আসতে পারবেন।ছাত্র-ছাত্রীদের জীবনে অনেক শুভ পরিবর্তন আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে সাফল্য পাবার সুযোগ আছে।

কন্যা: যে কোনো রকমের নেশা করার বদঅভ্যাস যাদের আছে তারা অবিলম্বে নেশা ছাড়ার চেষ্টা করুন।সেইসব মানুষের সাথে থাকুন যারা অভ্যাস ত্যাগ করতে সাহায্য করবে।এই সপ্তাহে আর্থিক লেনদেন লাভজনক হবে। তবে আপনার নেওয়া কোন সিদ্ধান্ত পরিবারের সমর্থন নাও পেতে পারে।ব্যবসায়ী লোকেদের এই সপ্তাহে ভালো লাভের সুযোগ থাকবে। উচ্চশিক্ষার জন্য যারা আগ্রহী তাদের জন্য দুর্দান্ত সাফল্যের সুযোগ থাকবে।

তুলা : এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে। তবে যে কোনও রকম নেশার অভ্যাস ত্যাগ করলে ভালো। আপনার উদ্যম ও নিষ্ঠার জন্যেই আর্থিক সুবিধা পাবারসম্ভাবনা আছে। পারিবারিক জীবন অনিশ্চিত হতে পারে। অহংকার কে জীবনে না আসতে দেওয়াই ভালো। আইন ও চিকিৎসা ক্ষেত্রের ছাত্রছাত্রীদের জন্য এই সময় খুবই শুভ।

বৃশ্চিক : এই সপ্তাহে কাজ এবং অবসরের মধ্যে সমতা বজায় রাখুন।দীর্ঘদিন এর অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। এইসময় খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার দিকে নজর রাখুন।অর্থ ব্যয় করার সময় সতর্ক থাকুন না হলে বড় সমস্যা হতে পারে।সপ্তাহের শেষ ভাগ সুখকর হবে না।কাজের জায়গায় প্রতিকূল পরিবেশ থাকবে যা আপনার মনোবল দুর্বল করে দেবে।শিক্ষার্থীদের জন্য এই সময় খুবই কঠিন হবে।

ধনু: উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিৎ। বন্ধ প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে শুরু হতে পারে। পেশাদারি যোগাযোগ বৃদ্ধিতে সফল হবেন। ভাগ্যের সাহায্যে অদূর ভবিষ্যতে সাফল্য অর্জনের জন্য আপনার কাজে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন।

মকর: নিজেকে ভালো রাখার মতো কাজ করুন। আপনার চারপাশে বিরক্তিকরতা অনুভব করবেন, যা আপনাকে সংবেদনশীল এবং আবেগপ্রবণ করে তুলবে। প্রকল্পগুলি বিনা কারণে বন্ধ হয়ে যেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যাও হতে পারে।

কুম্ভ: তাড়াহুড়ো করে বিনিয়োগ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। আপনি শিল্পকর্ম, চলচ্চিত্র, গ্ল্যামার, ফ্যাশনে আগ্রহ নিতে পারেন যা আপনার সৃজনশীলতাকে উন্নত করতে সক্ষম।

মীন: বিবাহিত জীবন সুখের হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, সন্তানদের সমস্যার সমাধান হবে, পরিবারের সঙ্গে মজা করবেন। বাবা-মা এখন সুস্থ থাকবেন। কোনো কারণে থমকে যাওয়া প্রকল্পগুলো ট্র্যাকে ফিরে আসতে পারে।

Related News

Also Read