Select Language

[gtranslate]
৫ই বৈশাখ, ১৪৩৩ শনিবার ( ১৮ই এপ্রিল, ২০২৬ )

দক্ষিন কাঁথির তৃনমূল প্রার্থীর ঝড়ো প্রচার

 

পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার অন্তর্গত কাঁথি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ এর মাধ্যমে ভোট প্রচার, ১৯ নম্বর ওয়ার্ডে কিশোরনগর রাজবাড়ীর দুর্গা মন্দিরে পূজো দিয়ে দেওয়াল লিখনের শুভ উদ্বোধন এবং জনসংযোগ করলেন তৃনমূল প্রার্থী তরুণ কুমার জানা।

২০ নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্রাবণী জানা পাল, ওয়ার্ড কমিটির সভাপতি সিদ্ধেশ্বর বেরা সহ অন্যান্য বিশিষ্ট একটি বর্গ।

১৯ নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন কাউন্সিলর নিত্যানন্দ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে মাজিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহবানে নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভায় হয়।

উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার প্রার্থী তরুণ কুমার জানা , আই এন টি টি ইউ সি র রাজ্য সম্পাদক তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল, ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি সুনীত পট্টনায়ক, অঞ্চল তৃনমূলের সভাপতি প্রভুরাম দাস,ব্লক তৃণমূলের সম্পাদক প্রকাশ মন্ডল, মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সমর দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে দুলালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহবানে নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা ও নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো। ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী তরুণ কুমার জানা। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি কথা পঞ্চায়েত সমিতির সদস্য সুনীত পট্টনায়ক,জেলা পরিষদ সদস্য শেখ আনোয়ার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related News

Also Read