প্রদীপ কুমার সিংহ :- উত্তর ২৪ পরগণা দত্তপুকুরে বাজি বিস্ফোরণের ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দেন আগামী সাত দিনের মধ্যে বেআইনি বাজি কারখানা গুলোতে অভিযান চালাতে,সেগুলো বন্ধ করার সাথে সাথে বাজি বাজেয়াপ্ত করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস, বারইপুর থানা আধিকারিক সৌমজিৎ রায় নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে
অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে বে আইনি বাজি বিরোধী অভিযান চালালো।

বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হারালে ড্রোনের সাহায্যে অভিযান চালান। বারুইপুর অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ সঙ্গে ছিলেন এসডিপিও অতীশ বিশ্বাস বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়, আইপিএস অমৃতপাল কাওর সহ বেশ কিছু আধিকারিক।
বেশ কয়েক বস্তা নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে এই অভিযানে।







