Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

সরদা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান 

কাঁথি দেশপ্রাণ ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য ও প্রানীসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। উপস্থিত ছিলেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারীক তাপস কুমার মিত্র। ছিলেন পঞ্চায়েত সদস্য সেক আকবর আলি, তপন সাহু, কাজলা জনকল্যান সমিতির প্রানপুরুষ স্বপন পন্ডা,পঞ্চায়েত প্রধান ভবানী কর, উপপ্রধান সমীর পান্ডব, সেক সাজিদ, সৈফু, ইনসাত।

তরুনবাবু মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের পুরো বিষয় তুলে ধরেন। তিনি বলেন এটাইতো প্রকৃত স্থানীয় সরকার। এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানা। বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেন।

Related News

Also Read