Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

চন্দনাইশে বিরল প্রজাতির “চশমাপরা হনুমান” উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে বিপন্ন প্রজাতির চশমাপরা হনুমান পাচারের দায়ে জসীম উদ্দীন নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় বাসড্রাইভার জসীমকে এ সাজা দেয়া হয়ে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এস আলম পরিবহনে তল্লাশি চালায় চন্দনাইশ থানা পুলিশ। এসময় বাসের ব্যাটারি বক্সের ভিতর থেকে ১টি বিপন্ন প্রজাতির চশমাপরা হনুমান উদ্ধার করা হয়। পরে হনুমানটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।

Related News

Also Read