Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তি ।।

ঘরে পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃত গোবর্ধন দাস এর বাড়ি ভাজা চাউলী অঞ্চলের সিজুয়া গ্রাম। ঘটনাটি ঘটেছে বিকাল চারটা নাগাদ। জানা গেছে বৃদ্ধ গোবর্ধন দাস জল তোলার জন্য পাম্প চালাতে গেলে কাটাতার লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়ে যান। তাকে বাঁচাতে তার স্ত্রী ও ছুটে আসলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। পরে পরিবারের লোকেরা দেখতে পেয়ে গোবর্ধন দাস ও তার স্ত্রীকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে পাঠান। পরে চিকিৎসক গোবর্ধন দাস কে মৃত বলে ঘোষণা করেন । অপরদিকে মৃত গোবর্ধন দাসের স্ত্রী গুরুতর জখম হলে বর্তমানে চিকিৎসাধীন।

Related News

Also Read