গ্রাহকদের থেকে টাকা তুলে সেই টাকা পোস্ট অফিসে জমা না দিয়ে পালিয়ে গেল এক এজেন্ট।আর তার জেরে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়।প্রতারিত গ্রাহকেরা বিক্ষোভ দেখালো পোস্ট অফিসের সামনে।চাঞ্চল্যকর এই ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার বালিসাই পোস্ট অফিসের ।

জানা গেছে প্রতারক সেই পোস্টাল এজেন্টের নাম সাজিত সাহা।এই ব্যাক্তির বাড়ি রামনগরের বালিসাইতেই।অভিযোগ কয়েকশ গ্রাহকের থেকে প্রতিদিন হাজার হাজার টাকা তুললেও সেই টাকা পোস্ট অফিসে জমা করেনি অভিযুক্ত এজেন্ট সাজিত সাহা।প্রতারিত গ্রাহকেরা অভিযোগ করেছেন হঠাৎ করে কয়েক দিন সাজিতকে দেখতে পাওয়া যাচ্ছেনা।এতেই গ্রাহকদের সন্দেহ হয় ।তার পরেই কয়েক জন গ্রাহক পোস্ট অফিসে গিয়ে জানতে পারে তাদের অ্যাকাউন্টে টাকা জমা দেয়নি সাজিত।এই কথা ছড়িয়ে পড়তেই সাজিতের কাছে অন্যান্য গ্রাহকেরাও পোস্ট অফিসে ভীড় করেন ।তাঁরাও খোঁজ নিয়ে দেখেন টাকা জমা পড়েনি।ফলে পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকেরা। বালিসাই পোস্টঅফিস ভাঙচুর এর পরিস্থিতি তৈরী হয় । খবরবপেয়ে রামনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি দেখে রামনগর থানার মেজবাবু সুশান্ত পাল আশ্বাস দিয়েছেন যতো তাড়াতাড়ি সম্ভব সব সমস্যা সমাধান করবেন ।

বালিসাই পোস্ট অফিসের পোস্টমাস্টার সুভাষ সাউ বলেন সাজিত সাহা নামের এই ব্যাক্তি পোস্টঅফিস এর এজেন্ট ছিলেন।ওনার বাবা ও আগে এই পোস্টঅফিস এর এজেন্ট ছিলেন ,গ্রামবাসীদের কথায় উনি খুবই ভালো লোক ছিলেন। তাই অনেক ব্যাক্তি ওনার ছেলে সাজিত এর কছে টাকা জমা ও তোলার দায়িত্ব দিয়েছিলেন ।কিন্তু অনেক দিন বাবদ ওদের ফোনে অ্যাকাউন্টে টাকার ম্যাসেজ না আসায় সন্দেহ হয় ।এর উপর সাজিতের খোঁজ না পাওয়ায় তাঁরা তখন পোস্টঅফিস এ গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন টাকা জমা পড়েনি।






