Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ঝাড়গ্রামে ‘বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট এন্ড কালচার

পরিবারের কম্বল বিতরণ নতুন বছরের উপহার পেলেন আর্ত মানুষ

কনকনে ঠান্ডায় যখন জঙ্গলমহল কাঁপছে, ঠিক তখনই বছরের শুরুতে আর্ত মানুষের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিএমএফএসি’ পরিবার। গতকাল ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ কম্বল তুলে দিল এই সংস্থা।

এদিন ঝাড়গ্রামের একটি প্রত্যন্ত গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার কয়েক’শ দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচার সরঞ্জাম পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও চিত্র পরিচালক সুকুমার মান্না, অজয় কুমার শীট, উজ্জ্বল মন্ডল এবং কৃষ দোলই। উপস্থিত অতিথিরা প্রত্যেকেই জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট এন্ড কালচার-এর সম্পাদক বিষ্ণু মাইতি এই কর্মসূচির সফল রূপায়ণের জন্য সমস্ত সদস্য ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “নতুন বছরের আনন্দ সবার সাথে ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনেও আমরা এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাব।”

শীতের শুরুতেই এমন মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। সংস্থার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related News

Also Read