Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

ঝাড়খন্ড-বর্ধমান থেকে ডাকাতি করতে এগরায় এসে পুলিশের জালে ডাকাত দল

ভিন্ন জেলা ও ভিন্ন রাজ্য থেকে ডাকাতি করতে আসা ৭ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার বেশ কিছু অস্ত্র।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল থেকে গ্রেপ্তার হয় ওই ৭ জনের ডাকাত দল। পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েকমাস ধরে পূর্ব মেদিনীপুর জেলায় সক্রিয় ছিল এই ডাকাত দলটি। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে ডাকাত দলের ডেরায় হানা দেয় এগরা থানার পুলিশ। পানিপারুলের কমিউনিটি হল সংলগ্ন এলাকা থেকে ৭ জনের গ্যাংকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে ডাকাত দলের কাছ থেকে তালা ও দরজা ভাঙার বিভিন্ন সরঞ্জাম ও ভোজলি সহজ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে পানিপারুল পেট্রল পাম্পে ডাকাতি করার পরিকল্পনা করছিলো ডাকাতের দল। ৭ জনের ডাকাত দলের সদস্যরা হল পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বাসিন্দা

বাবলু কুমার দাস,রোহিত ননীয়া, বান্টি ননীয়া, সূর্য ননীয়া,সোনু রবি দাস,শুভম কুমার ও প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের মহাবীর কুমার

ওই ডাকাত দলকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। এগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Also Read