Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। দূর্নীতির অভিযোগে গ্রাম প্রধান থেকে সরলো সেলিম আলি ।।

দূর্নীতির অভিযোগ থাকায় দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে গ্রাম প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন শান্তিপুর এক নং গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের প্রধান সেক সেলিম আলি।


তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে দলের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের এই তৃণমূল কংগ্রেস নেতা।

প্রসঙ্গত গত ৩রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথির কলেজ মাঠে সভা করতে এসে এক ডাকে অভিষেক কর্মসূচী চালু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেই কর্মসূচীতেই অভিযুক্ত গ্রাম প্রধান সেলিম আলির বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়ে বলে তৃনমূলের ।


এক ডাকে অভিষেক কর্মসূচীতে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন প্রধান থাকা কালিন গত কয়েক বছরে একাধিক সম্পত্তি তিনি বে আইনী ভাবে করেছেন।এই অভিযোগ পাওয়ার পর থেকেই দলের তরফে অন্তঃতদন্ত শুরু করা হয়। তদন্ত করতে গিয়ে দেখা যায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সব সত্যি।


তাই সেলিম আলিকে প্রধান এর পদ থেকে পদত্যাগ করতে বলা হয় দলের তরফে। ২৭ তারিখ গভীর রাত্রিতে শহীদ মাতাঙ্গিনি ব্লক এর বিডিও অমিত বায়েন এর কাছে পদত্যাগ পাঠান ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, অভিষেক বন্দোপাধ্যায় বারবার রাজনৈতিক সভায় গিয়ে জানিয়ে আসছেন দলের মধ্যে এক ইঞ্চি জমিও দুর্নীতির জন্যও বরাদ্দ করা হবে না। দলের কড়া অবস্থান তৃণমূল কংগ্রেস করলে ঠিকাদারি করা চলবে না। তাই সেলিম আলিকে পদত্যাগ করতে বলা হল। সেই মোতাবেক দলের নির্দেশে সেলিম আলী প্রধান এর পদত্যাগ। আর যা নিয়ে শুরু হয়েছে জেলা জুড়ে চাঞ্চল্য।

Related News

Also Read