Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। অধিকারী ঘনিষ্ট সহকারী ইঞ্জিনিয়ারের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে ।।

পুর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার শ্মশান সংলগ্ন রাঙমাটি স্টল নির্মাণ নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার সহকারী ইঞ্জিনিয়ারের জামিনের আবেদন খারিজ করে দিলো কলকাতা উচ্চ আদালত।

কাঁথি পৈতসভার বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ জুন কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে ঠিকাদার সতীনাথ দাস অধিকারী ও কাঁথি পুরসভার সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালত থেকে তদন্তে স্বার্থে ৭ দিনের পুলিশ হেফাজতে নেয় কাঁথি থানার পুলিশ। এই দুর্নীতিতে নাম উঠে আসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি সাংগঠনীক জেলা বিজেপি সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী। ঘটনা তদন্তে নামে কাঁথি থানার পুলিশ আধিকারিকরা।  পুনরায় বৃহস্পতিবার আবারও পুরসভার ঠিকাদার ও সহকারী ইঞ্জিনিয়ার কাঁথি আদালতে হাজির করে পুলিশ।

কাঁথি আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উমা ব্যানার্জি সিংহ রায় এজলাসে মামলা উঠেন।কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে  সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে পুনরায় হেফাজতে চেয়ে আপিল করে।  আইনজীবীদের বক্তব্য শোনার পর  কিছুটা সময় রায়দান স্থগিত রাখেন বিচারক৷ এদিন সন্ধ্যা বিচারক কাঁথি পুরসভা সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে ৫ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। পুরসভার ঠিকাদার সতীনাথ দাস অধিকারীকে ২ হাজার টাকা ব্যক্তিগত বণ্ডে জামিনের মুক্তি দেন। তাছাড়াও শর্ত দেয় সপ্তাহে একবার করে কাঁথি থানায় হাজিরা দিতে হবে।

এর পর ফের ১৯ জুলাই কাঁথি আদালতে দিলীপ বেরাকে হাজির করলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেয় ।এরপরেই কলকাতা উচ্চ আদালতে জামিনের আবেদন করেন সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা ।

বৃহস্পতিবার কলকাতা উচ্চ আদালতে বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে শুনানি হয় ।এরপরেই কাঁথি পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরার জামিনের আবেদন খারিজ করে বিচারপতি।আগামী নভেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related News

Also Read