Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

ট্রেকার ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১, আহত ৬

পটাশপুরে ট্রেকার ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ট্রেকার আরোহী এক বৃদ্ধের। আহত হয়েছে আরো ছয় জন। মৃতের নাম শেখ আবুল বয়স আনুমানিক ৬১। বাড়ি অমর্ষিতে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এগরা থেকে যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে মংলামাড়ো যাচ্ছিল একটি ট্রেকার।এগরা বাজকুল রাজ্য সড়কে টেপরপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন স-মিলের কাছে উল্টো দিক থেকে আসা হারভেস্টার বোঝাই একটি ট্রাক্টর। অভিযোগ সেই সময় একটি বাইককে পাশ দিতে গিয়ে ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ট্রেকার আরোহী বৃদ্ধ শেখ আবুলের। আহত প্রায় ১০ জন। তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে

Related News

Also Read