Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করতে উদ্যোগী চন্দ্রশেখর মন্ডল

 

শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করতে উদ্যোগী হলেন বিজেপি দলের নবনির্বাচিত রামনগরের বিধায়ক ডঃ চন্দ্রশেখর মন্ডল।

তিনি দাঁড়িয়ে থেকে রামনগর কলেজে বিজেপির পতাকা গুলো খুলে ফেললেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডঃ চন্দ্রশেখর ববু বলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করা হবে। সেই কারণে কলেজ এবং বিদ্যালয় গুলিতে যেখানে বিজেপির পতাকা আছে সেগুলি খুলে ফেলা হচ্ছে।

তিনি আরো বলেন ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বেশ কিছু মানুষ বিজেপি হয়ে গিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় পতাকা লাগিয়েছে। এ জিনিস বরদাস্ত করা যাবে না। পার্টি স্টান্ড-পয়েন্টে আমরা চলবো। কিছু তৃণমূল কর্মী নব্য বিজেপি হয়ে বিভিন্ন এলাকায় অশান্তির সৃষ্টি করছে।

Related News

Also Read