Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

ভালো অভিভাবকত্ব নিয়ে আলোচনা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সামাজিক সমারোহ ২০২৬ উপলক্ষ্যে শুক্রবার দ্বিতীয় দিনে ভালো অভিভাবকত্ব নিয়ে আলোচনার আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি থেকে আগত সোসিও সংস্থার প্রতিনিধি সারা গেকেলার। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা ও নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই।

আলোচনার সূত্রপাত করে সম্পাদক স্বপন পান্ডা বলেন শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই শিশুকে ভালোবাসা, সঠিক এবং বেঠিক চিনিয়ে দেওয়া, শেখার পরিবেশ, সময় দেওয়া, সাহস ও অনুপ্রেরণা দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ডঃ সুজাতা কর, ডঃকালীপদ কর, বিশিষ্ট মনোবিদ সোমা সিনহা ভালো অভিভাবক হিসেবে শিশুকে মানুষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। অভিভাবকরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। শিশুরাও তাদের মতামত দেয়। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় অভিভাবকদের মধ্যে নিজেদের যোগাযোগ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির।

প্রতি মাসে নিয়মিত ভালো অভিভাবকত্ব নিয়ে আলোচনা হবে। প্রতি মাসের প্রথম রবিবার এই আলোচনায় অভিভাবকদের সঙ্গে থাকবে কাজলা জনকল্যাণ সমিতি। সারদাময়ী শিশু শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা খোঁজ আলেখ্য পরিবেশন করেন। সন্ধ্যায় সমিতি পরিচালীত সরদময়ী শিশু শিক্ষা নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related News

Also Read