Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

শ্মশানে মৃত শিশুকে রাতভর আগলে বসে থাকা মাকে উদ্ধার করল  পুলিশ

শ্মশানে মৃত শিশুকে রাতভর আগলে বসে থাকা মাকে উদ্ধার করল ভূপতিনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ভূপতিনগর থানার দক্ষিণ বায়েন্দা গ্রামের সোমনাথ জানা নামের আড়াই বছরের শিশু পায়খানাও বমি হয়। চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

শিশুর মৃত্যু হলে তার মা শিশুকে নিয়ে স্থানীয় শ্মশানে রাতভর বসে থাকে। স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ভূপতিনগর থানায় খবর দিলে পুলিশ এসে মৃত শিশু সন্তান সহ মাকে উদ্ধার করে। মৃত শিশুর ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠা। সূত্রের খবর মৃত শিশু সন্তানের মা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related News

Also Read