Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

চাপদা-গাজই খাল সংস্কারের দাবিতে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচি

কোলাঘাট ব্লকের দেহাটি-দেনান-গাজই প্রভৃতি নিকাশী খালগুলি পূর্ণ সংস্কার করে ‘দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্পে’র পূর্ণাঙ্গ রূপায়ন,দেহাটি লকগেটের বৈদ্যুতিকরণ সহ দেউলবাড়-পারিট প্রভৃতি স্লুইশগেটগুলি সম্প্রসারন,নিকাশী খালের ভেতরে থাকা কচুরিপানা ও জঞ্জাল বর্ষার পূর্বেই পরিষ্কার সহ বন্যা প্রতিরোধ ও সুষ্ঠু জলনিকাশীর দাবীতে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ২২ মে,জেলা শাসক ও জেলা সেচ দপ্তরে ভুক্তভোগীদের বিক্ষোভ-ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ বিকেলে ক্ষেত্রহাট প্রাইমারী স্কুলে পরিষদের খন্যাডিহি ও পুলশিটা অঞ্চল শাখার উদ্যোগে কৃষকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্ণ চন্ডী পাত্র। মূল বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ভক্তা,দিলীপ সামন্ত,রবীন্দ্রনাথ মাইতি,অসিত সামন্ত প্রমূখ।

সভায় নারায়ণবাবু অভিযোগ করেন, বর্ষা আসতে আর মাত্র একমাস বাকি। অথচ এলাকার জলনিকাশী সমস্যা সমাধানে এখনো পর্যন্ত সেচ ও প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলস্বরূপ এলাকা ফের জলবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related News

Also Read