Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

টাকার দাবীতে বিক্ষোভ বিদ্যুৎ দফতরের ঠিকাদারদের

কাজ করিয়ে ও বকেয়া টাকা দিচ্ছে না কোম্পানী।এমনকি বিলে জাল সই করেও বকেয়া বিলের টাকা তুলে নিচ্ছে কোম্পানি।এর পাশাপাশি আরো অভিযোগ প্রতি ১০০০ মিটার কভার তারেও ৩০০ মিটার করে কম পরিমান তার দেওয়া হচ্ছে । এমনই বেশ কয়েকটি অভিযোগ তুলে কাঁথিতে বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ পলিক্যাব নামক সংস্থার অফিসে গিয়ে বিক্ষোভ দেখালো পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারেরা।

ওয়েস্টবেঙ্গল ইলেকট্রিকাল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়।

বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরী হয় পলিক্যাবের অফিসে। অভিযোগ সংবাদ মাধ্যমের কর্মীরা বিষয়টি জানতে অফিস কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে গেলে চ্যানেলের মাইক্রোফোন ধরে টানা হেঁচড়া করতে থাকে কোম্পানীর কর্মীরা।

বিক্ষোভকারী ঠিকাদারদের সংগঠনের সভাপতি গোপাল মন্ডলের অভিযোগ দীর্ঘ ৬ মাস ধরে টাকা দেওয়া হচ্ছেনা ।ফলে বাড়ির গয়না বন্ধক দিয়ে, কেউবা চড়া সুদে ঋণ নিয়ে ঠিকাদারের কাজ করছে। প্রায় ৭০/৮০ কিলোমিটার এলাকা জুড়ে কভার কেবিলের কাজ করেও এক টাকা পাইনি।

ঠিকাদারেরা জানিয়েছেন আমাদের যে তার দেওয়া হচ্ছে তাতেও মাপের গন্ডগোল রয়েছে। বার বার মহকুমা ও জেলা বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে। এমনকি জেলা পরিষদের সভাধিপতিকে ও আমাদের সমস্যা বলেছি। তিনি সমাধানের আশ্বাস দেওয়ার পরেও এই কোম্পানি কারুর কথা শুনছে না। বিশেষ করে অভিযোগ ঠিকাদারদের জাল সই করে জিএসটি বিল তৈরী করে জালিয়াতি করেছে এই কোম্পানি। ঠিকাদারেরা বলেন সমস্যার সমাধান না হলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে ।

 

তবে এই সংস্থার অফিসারেরা এই বিষয়ে কোনো প্রকারের মুখ খুলতে রাজি নয়।

Related News

Also Read