Select Language

[gtranslate]
২৪শে মাঘ, ১৪৩২ শনিবার ( ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ )

তৃণমূল ভবনে গনেশ পুজো করলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় 

ইন্দ্রজিৎ আইচ 

 

 

আজ তৃণমূল ভবনে শ্রী শ্রী গণেশ পূজার আয়োজন করা হয়েছিলো। পূজার পুরোহিত রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রতি বছরের মতো এবারও পূজা করেন। প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার এই পূজায় উপস্থিত ছিলেন।

এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতারাও এই পূজায় অংশগ্রহণ করেন। অপরূপা পোদ্দার প্রতিবারই তৃণমূল ভবনের সকল পূজায় অংশগ্রহণ করে আসছেন। এই অনুষ্ঠানে অপরূপা বলেন যে, বাংলায় সকল ধর্ম ও বর্ণের উৎসব অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়, তাও কোনও বৈষম্য ছাড়াই। এখানে সকল ধর্মের মানুষ একত্রিত হয় এবং উৎসাহের সাথে পূজা উদযাপন করেন, এটাই বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য।

বিরোধী দলগুলি লক্ষ বার বলে যে, এখানে দুর্গাপূজা, সরস্বতী পূজা উদযাপিত হয় না এবং জনগণ তাদের জঘন্য মিথ্যাচারের উল্টো জবাব দিচ্ছে। অপরূপা আরও বলেন যে, বাংলার পূজা ও পূজা কার্নিভালে সমগ্র ভারতের রোল মডেল দেখা যায় এবং সমগ্র ভারতের বাংলার থেকে ঐতিহ্য শেখা উচিত।

Related News

Also Read