Select Language

[gtranslate]
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৩১শে মে, ২০২৬ )

ভগবানপুরের বিজেপির শান্তনু প্রামাণিকের নেতৃত্বে বাইক র‍্যালি

 

 

ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের সমর্থনে সোমবার বড়সড় শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ নম্বর ব্লকের আড়গোয়াল থেকে লাওয়া পর্যন্ত অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য বাইক র‍্যালি, যার নেতৃত্ব দেন বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক।
এদিনের মিছিলে শতাধিক বাইক, টোটোয় চেপে বিজেপি কর্মী-সমর্থকেরা অংশ নেন। র‍্যালি ঘিরে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনার চিত্র দেখা যায়। বিজেপি প্রার্থীর সমর্থনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছতেই এই র‍্যালির আয়োজন করা হয়। নেতৃত্বের দাবি, এই বিপুল জনসমাগমই প্রমাণ করছে ভগবানপুরে বিজেপির শক্ত ভিত তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক জানিয়েছেন, মানুষের খুব সাড়া পাচ্ছি। মানুষ আমাদের সঙ্গে আছে। ছাব্বিশে ব্যাপক লিড নিয়ে আমরা ভগবানপুরে জিতবো।

Related News

Also Read