কাঁথি ক্লাবের গঙ্গাধর ভবন সংলগ্ন মাঠে শনিবার বিকেলে কাঁথি শিশুমহলের উদ্যোগে বিশ্ব যোগ দিবস ও বিশ্ব সংগীত দিবস একই সাথে সাড়ম্বরে উদযাপিত হল। বিশ্ব যোগ ও সংগীত দিবস উপলক্ষ্যে সংস্থার যুগ্ম সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল রচিত ও সংগীত-প্রশিক্ষক দেবকুমার দাস সুরারোপিত যুগ্ম সহ-সম্পাদিকা মহুয়া পণ্ডা, সীতেশ পণ্ডা, শিক্ষার্থী সুষমা বর্মণ ও সৃজনী মণ্ডল পরিবেশিত সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রথম পর্বে সমবেত শান্তি মন্ত্র পাঠের পর সংস্কৃত সঙ্গীত সহযোগে সূর্য নমস্কার সহ নানান যোগব্যায়াম ও প্রাণায়ামের কলাকৌশল প্রদর্শিত হয়। কচিকাঁচাদের সঙ্গে অভিভাবিকা, প্রশিক্ষক-প্রশিক্ষিকারাও বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন। যোগ ও প্রাণায়াম পরিচালনায় ছিলেন সংস্থা-সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি সহ প্রশিক্ষক-প্রশিক্ষিকা দিব্যেন্দু ভূঞ্যা, সুনীতা দে সাঁতরা,পাপিয়া বর্মণ, সহযোগী তাপসী রায় ও পিউ পয়ড়্যা। দ্বিতীয় পর্বে বিগত ৭ই ও ৮ই জুন বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ আয়োজিত এবং শিশুমহলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি আঞ্চলিক পর্বের যোগব্যায়াম চিত্রাঙ্কন ও লোকনৃত্য প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কৃত করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার বর্ষীয়ান সভাপতি অনিল মিশ্র। বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিশুমহলের পৃষ্ঠপোষক কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি, সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি, শিশুমহলের সহ-সভাপতি নিশীথ রঞ্জন মাইতি, ছবি গিরি, অঞ্জন কুমার দাস,গৌরহরি দাস, রীনা দাস,সোমসুন্দর গুড়িয়া, সুব্রত সাহু, সঙ্গীতা সাহু, যূথিকা মণ্ডল, সুভাষচন্দ্র মাইতি, গৌরী মাইতি,স্বপ্না রানী মণ্ডল, সুভাষচন্দ্র মাঝি প্রমুখ। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে যোগ ও সংগীত অনুশীলনের তাৎপর্য তুলে ধরে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংস্থার যুগ্ম সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল। ধন্যবাদ জানান সংস্থা-সভাপতি অনিল মিশ্র। উপস্থিত সবাইকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়।





