Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

কাঁথির করকুলিতে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান 

কাঁথি পৌরসভার করকুলিতে দীঘলপত্র থেকে প্রকাশিত সন্তোষ মাইতি, প্রমথেশ মন্ডল, ডঃ রঞ্জন কুমার মৈশাল ও ড তরুণ কুমার মৈশাল সম্পাদিত “স্মৃতির সারণীতে সঞ্জীব কুমার মৈশাল” গ্রন্থটি প্রকাশিত হয় শুক্রবার। সঞ্জীব বাবুর

প্রথম বর্ষ শ্রাদ্ধ বাসরে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটিতে সঞ্জীব বাবুর যোগ প্রণায়াম, সমিতির সম্পাদক, তাঁর আটপৌরে জীবন যাপন, প্রভৃতি বিভিন্ন আঙ্গিকে তার বর্ণনায় জীবন চিত্রিত হয়েছে লেখকদের দৃষ্টি ভঙ্গিতে। ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘটনাগুলি স্মৃতির সারণীতে উঠে এসে তার জীবন দলিল তৈরি হয়েছে। প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

প্রকাশক সুদর্শন খাটুয়া,সঞ্জীব বাবুর সহধর্মিনী ঝর্ণা মৈশাল, পুত্রদ্বয় ডঃ রঞ্জন কুমার মৈশাল ও তরুণ কুমার মৈশাল।

Related News

Also Read