বিধি মেনে ক্রেতা সচেতনতায় মাঠে নামলো আই টি সি কোম্পানির ডিলার প্রামানিক এন্টারপ্রাইজ। উল্লেখ্য কেন্দ্রীয় বাজেটে সিগারেট সহ তামাকজাত দ্রব্যের উপর জি এস টি বৃদ্ধি করার কারণে সিগারেট সহ তামাক জাতীয় দ্রব্যের দাম বৃদ্ধি হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই বর্ধিত জি এস টি এখনো লাগু হয়নি। যার কারনে প্রকৃতপক্ষে এখনো মূল্যবৃদ্ধি হয়নি। পুরনো দামেই ডিলার মাল সরবরাহ করছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরেই কিছু অসাধু ব্যবসায়ী বর্ধিত মূল্যে সিগারেট বিক্রি করছে বাজারে। যার কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতা সাধারণ।

ক্রেতার ক্ষতি বাঁচাতে আই টি সি কোম্পানির কাঁথির ডিলার প্রামানিক এন্টারপ্রাইজ এর কর্মীরা শহর জুড়ে সরকারি বিধি সম্মত সতর্কীকরণ সহ সচেতনতা শিবির শুরু করেছে। কাঁথি শহরে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকায় পাঁচ থেকে ছ’টি সচেতনতা প্রচার শিবির শুরু করেছে। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের শিবিরে উপস্থিত ছিলেন প্রামানিক এন্টারপ্রাইজের কর্মী গোপাল পাল, অমিত কর, পিন্টু দাস, সমরজিৎ জানা প্রমূখ। তারা জানিয়েছে কোম্পানি এখনো পুরনো মজুদের এবং পুরনো মূল্যে মাল সরবরাহ করছে। এই অনুযায়ী ডিলার প্রতিটি রিটেলার মাল সরবরাহ করছে।





