Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

দইসাই -এ ভয়াবহ পথ দুর্ঘটনা

বৃহস্পতিবার সকালে নন্দকুমার – দিঘা ১১৬বি জাতীয় সড়কের  দইসাই এর কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো । যাত্রীবাহি বাসের সাথে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট গাড়িতে চারজন যাত্রী ছিল বলে প্রাথমিক সূত্রে অনুমান। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকেই প্রাণ হারিয়েছে।

শিবশক্তি নামে বাস দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অপরদিকে দিঘার দিকে আসা প্রাইভেট গাড়ির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ছোট্ট বেলেনো গাড়িতে দঘার দিকে আসা ব্যক্তিরা কোথাকার তার সঠিক পরিচয় পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে গাড়িটি নদীয়ার।

গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি কেটে  ভেতরে থাকা যাত্রীদের মৃতদেহ বাহিরে আনছে পুলিশ

Related News

Also Read