Select Language

[gtranslate]
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ৬ই ডিসেম্বর, ২০২৫ )

বেসরকারি স্কুলে ফ্রি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ 

প্রদীপ কুমার সিংহ

 

স্কুলের ছাত্র-ছাত্রীদের ফ্রি বৃদ্ধির ওই স্কুলের সামনে রাস্তার সাড়াইয়া প্রতিবাদে স্কুলে অসন্তোষ প্রকাশ করেছিল ছিল ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা অনেকদিন ধরে । শেষে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুরে নারায়ণা স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ দেখায়, অভিয়োগ সোনারপুরের মিশনপল্লীতে অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল, নারায়ণা স্কুলের বিরুদ্ধে ফি বৃদ্ধির অভিযোগে এবং স্কুলে ঢোকার রাস্তার সবাইয়ের অভিযোগে সরব হলেন অভিভাবকরা।

বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের সামনে জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন বহু অভিভাবক। তাঁদের অভিযোগ, বছর শুরুর পর অ্যাডিশনাল কিছু খরচ চাপিয়ে দেওয়া হয়েছে, যার জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। স্কুলের শিক্ষকরা ঠিকমতো ক্লাস করছেন না ।

অভিভাবকদের একাংশ জানান, ভর্তি নেওয়ার সময় স্কুল ড্রেসের টাকা নেওয়া হয়েছিল। কিন্তু ক্লাস শুরু হওয়ার পরে আবার নতুন ইউনিফর্মের নাম করে টাকা দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, ডিজিটাল ক্লাস ও অন্যান্য সুবিধার নামে মাঝপথেই একাধিকবার নতুন ফি আরোপ করা হয়েছে। এছাড়াও অভিভাবকদের অভিযোগ, স্কুলের সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ, যা ছোট ছোট ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যা তৈরি করছে। স্কুল চত্বরে নেই কোনো সিসিটিভি, যা নিরাপত্তার দিক থেকে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। বিক্ষোভকারী অভিভাবকরা জানান, তাঁরা একাধিকবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনও সদর্থক উত্তর না দিয়ে বারবার সময় এড়িয়ে গিয়েছেন। তাই বাধ্য হয়েই তাঁরা সরব হয়েছেন স্কুলের বাইরে।

একজন অভিভাবক বলেন, “আমরা বাচ্চাদের ভালো ভবিষ্যতের কথা ভেবে এখানে ভর্তি করিয়েছি। কিন্তু এত চাপা খরচ আর অসংবেদনশীল ব্যবস্থাপনায় আমরা হতাশ।”

এই ঘটনায় এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও লিখিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভিভাবকরা জানিয়েছেন, দাবি না মানা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

Related News

Also Read